মিজানুর রহমান বাচ্চুর সংবর্ধনা
জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় জাকের পার্টি সভাপতি এবং বরিশাল জেলা পূর্ব ও পশ্চিম ও বরিশাল মহানগরের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান বাচ্চুর পরিচিতি, সংবর্ধনা ও যৌথ সাংগঠনিক সভা শহরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাকের পার্টির বরিশাল বিভাগের সকল জেলার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।
অন্যান্যের মধ্যে জাকের পার্টি ওলামা ফ্রন্টের সহ সভাপতি হাফেজ আঃ গনি ও অধ্যক্ষ আঃ হাই, ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম) স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) ফয়েজ উল বারি, বরিশাল বিভাগ যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি নাজমুল হক মুন্না, যুব ওলামা ফ্রন্ট সভাপতি মাওলানা আরিফুল ইসলাম জাকের পার্টি যুব মহিলা ফ্রন্ট সভানেত্রী ইশরাত জাহান মুন্নী, নিপেন কুমার দাশ, সভাপতি, জাকের পার্টি ভক্ত ফ্রন্ট, মনিরুজ্জামান মনির, সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, বরিশাল বিভাগ।
