2020/05/23

জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান ছাহেবের পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করলেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট

SHARE
শেয়ার করুন :

জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট  এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের অভ্যন্তরে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকানোর লক্ষে, দীর্ঘ লক ডাউন কালীন সময়ে কর্মহীন অবস্থায় অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত নিন্ম আয়ের মানুষের সহযোগিতার অভিপ্রায়ে, বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কূ:ছে:আ) ছাহেবের সুমহান আদর্শ শিক্ষা এবং জাকের পার্টির মূলনীতি.. ইসলাম, ইমান, এহ্ছান এর আলোকে আর্ত মানবতার কল্যাণে, " মানবতার মুক্তির কান্ডারী" সত্য ও ন্যায়ের অগ্রদূত" বিশ্বাসী গণ মানুষের  নেতা"  জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের পবিত্র নির্দেশ ক্রমে, এবং তিনার সুযোগ্য পুত্র, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান "তারুণ্যের উদ্দীপ্ত শিখা" নবযুগের অর্থনৈতিক মুক্তির দিশারী" বরেণ্য অর্থনীতিবিদ, ডক্টর সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের পরিকল্পনা ও সুদক্ষ ব্যবস্থাপনায়, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ৩০টি থানায় ক্ষুদ্র পরিসরে, প্রথম দফায় তিনশত পরিবার এবং গত ২১ মে দ্বিতীয় দফায় তিনশত পরিবারের জন্য চাল,ডাল,আলু,পিয়াজ,তেল, চিনি, পাস্তুরিত দুধ ও দুই প্রকার সেমাই সহ প্রতি পরিবারের ন্যূনতম সাত দিনের খাদ্য সামগ্রী, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের পক্ষ থেকে "পবিত্র ঈদ উপহার" হিসাবে বিতরণের জন্য, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের থানা সমূহের নেতৃবৃন্দের হাতে তুলে দেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হায়দার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
SHARE

Author: verified_user